মেঘলা দিনে পায়রা কীভাবে পথ খুঁজে পায়, জানালেন বিজ্ঞানীরা
world
জার্মানির বোন বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট ক্রিশ্চিয়ান কুর্টস জানান, পায়রারা মেঘলা আবহাওয়ায় নিজেদের অন্তর্দৃষ্টি অনুসরণ করে। গবেষণায় ৩৪টি পায়রাকে ১২ মাইলের রুটে প্রশিক্ষণ দেওয়া হয়। পায়রাগুলোর মধ্যে যাদের লোহা সমৃদ্ধ কোষ ছিল, তারা ৭০ থেকে ৯০ মিনিটে সফলভাবে পথ পাড়ি দেয়। কিন্তু লোহা-শূন্য পায়রাগুলো বিপরীত দিকে চলে যায়। "যদি কম্পাস না থাকে, তাহলে দিক হারিয়ে ফেলবেন," বলেন ইকোলজিস্ট উইকেলস্কি।