বাংলাদেশে স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নতুন কৌশল প্রকাশ

technology
বাংলাদেশের কনজ্যুমার ডিভাইস বাজারে ফেরার জন্য হুয়াওয়ে একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে। তারা প্রিমিয়াম ও মিড-রেঞ্জ স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ ও অডিও ডিভাইস বাজারে আনবে। কোম্পানির কর্মকর্তারা জানান, “আমাদের অ্যাপগ্যালারিতে এখন হোয়াটসঅ্যাপসহ প্রয়োজনীয় সব ধরনের অ্যাপ ব্যবহারের সুবিধা আছে।” হুয়াওয়ের নতুন পণ্য পোর্টফোলিওতে রয়েছে ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’ ও ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’।