৮ জুন বাংলাদেশে হুয়াওয়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন
technology
দীর্ঘ বিরতির পর ৮ জুন বাংলাদেশে হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে ফেরার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্রে-মার্কেটের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে আসছে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে। হুয়াওয়ের অভ্যন্তরীণ সূত্র জানায়, স্মার্টফোন, ট্যাবলেট, অডিও ডিভাইস এবং পরিধানযোগ্য গ্যাজেটের তালিকা প্রকাশ করা হয়েছে। "ক্রেতাদের জন্য অফিশিয়াল ওয়ারেন্টি এবং জেনুইন পার্টসের নিশ্চয়তা" দেবে প্রতিষ্ঠানটি।