শাওমির নতুন ‘১৭টি’ সিরিজে শক্তিশালী ব্যাটারি ও পারফরম্যান্স
technology
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বৃহস্পতিবার (২৮ মে) অস্ট্রিয়ার ভিয়েনায় নতুন ‘শাওমি ১৭টি’ ও ‘১৭টি প্রো’ স্মার্টফোন উন্মোচন করেছে। ‘১৭টি প্রো’ মডেলে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা আন্তর্জাতিক বাজারে শাওমির সবচেয়ে শক্তিশালী। দাম ৭৪৯ ইউরো থেকে শুরু হলেও বাংলাদেশে আনঅফিশিয়াল দাম ১ লাখ ১০ হাজার টাকা। ফোন দুটি ১২ জিবি র্যাম ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে এসেছে।