অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোনে ক্যামেরা ও ব্যাটারির চমক

technology
২১ মে ভারতে অপো ফাইন্ড এক্স নাইন এস এবং অপো ফাইন্ড এক্স নাইন আল্ট্রা ফোন দুটি বাজারে এসেছে। অপো ফাইন্ড এক্স নাইন এস-এর দাম ৭৯,৯৯৯ রুপি, আর আল্ট্রা মডেলের দাম ১,৭৯,৯৯৯ রুপি। আল্ট্রা মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭০৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। অপো দাবি করেছে, "এই ফোনগুলোর ডিজাইন ও বৈশিষ্ট্য ভারতীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।"