গুগলের নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেম ‘অ্যালুমিনিয়াম ওএস’ আসছে!
technology
গুগল ডেস্কটপের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যালুমিনিয়াম ওএস’ তৈরি করছে। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, এটি ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েডের একীভূত সংস্করণ হবে। গত বছরের সেপ্টেম্বরের কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটে গুগল নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেয়। তাইপের একটি চাকরির বিজ্ঞাপনে এই নামের উল্লেখ ছিল, যা পরে মুছে ফেলা হয়।