গুগলবুক: নতুন এআই ল্যাপটপের যুগে প্রবেশ করল গুগল
technology
গুগল ‘অ্যানড্রয়েড শো ২০২৬’ ইভেন্টে নতুন ল্যাপটপ ‘গুগলবুক’ উন্মোচন করেছে। এই ল্যাপটপগুলো সম্পূর্ণ এআই-নেটিভ ফিচারের ওপর ভিত্তি করে তৈরি, যা অ্যানড্রয়েড প্রযুক্তি স্ট্যাক ব্যবহার করে। এতে রয়েছে ম্যাজিক পয়েন্টার ফিচার, যা ব্যবহারকারীদের বিভিন্ন পরামর্শ দেবে। গুগল জানায়, ডেল, এইচপি, লেনোভো, আসুস এবং এসারের সঙ্গে অংশীদারিত্বে এই ডিভাইসগুলো বাজারে আসবে।