গুগল আই/ও ২০২৬: নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে গুগল

technology
১৯ মে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ‘দ্য অ্যান্ড্রয়েড শো’তে গুগল নতুন প্রযুক্তি ঘোষণা করেছে, যার মধ্যে গুগলবুক ল্যাপটপের আকর্ষণীয় ‘ম্যাজিক পয়েন্টার’ রয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড অটোতে উন্নত থ্রি–ডি ডিসপ্লে ও ইউটিউবের ফুল এইচডি ভিডিও দেখার সুবিধা যুক্ত হয়েছে। গুগল জানিয়েছে, নতুন সুবিধাগুলি প্রথমে স্যামসাংয়ের গ্যালাক্সি ও পিক্সেল ফোনে আসবে।