গুগলের জিমেইলে নতুন সুবিধা, ই-মেইল হবে আরও ব্যক্তিগতকৃত
technology
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘হেল্প মি রাইট’ টুলে নতুন দুটি সুবিধা যুক্ত করেছে। ‘টপিক কনটেক্সচুয়ালাইজেশন’ ও ‘টোন অ্যান্ড স্টাইল পারসোনালাইজেশন’ নামে এই সুবিধাগুলি ব্যবহারকারীর লেখার ধরন ও ভাষার ভঙ্গি অনুযায়ী ই-মেইল খসড়া তৈরি করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই সুবিধাগুলি বর্তমানে বিজনেস ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চালু হচ্ছে। গুগল জানিয়েছে, “এখন ই-মেইলগুলো আরও স্বাভাবিক ও কথোপকথনধর্মী হবে।”