গুগলের নতুন এআই অ্যাপ 'কসমো' প্রকাশ্যে আসার ঘটনায় চাঞ্চল্য

technology
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ ১৯ মে শুরু হতে যাচ্ছে। তবে, ১ মে অল্প সময়ের জন্য গুগল প্লে স্টোরে নতুন এআই অ্যাপ ‘কসমো’ প্রকাশিত হয়, যা পরে সরিয়ে নেওয়া হয়। এই অ্যাপটি ১.১৩ গিগাবাইটের এবং এতে ১৪টি নতুন সুবিধা রয়েছে। ‘ডিপ রিসার্চ’ মোডে জটিল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রযুক্তি পোর্টাল ‘নাইন টু ফাইভ গুগল’ এ তথ্য জানিয়েছে।