নতুন টেকনো স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি ও ফিচার
technology
নতুন টেকনো স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি ও ফিচার
টেকনো নতুন ‘পোভা কার্ভ ২ ফাইভজি’ স্মার্টফোনটি বাজারে এনেছে, যা আট হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দিয়ে সজ্জিত। এই ব্যাটারি একবার চার্জ দিলে টানা তিন দিন ব্যবহার করা যায়। ৪৫ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিংয়ের সুবিধা দেয়। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের কারণে উন্নত ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটি কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রটেকশন সহ নিরাপদ।