গুগল প্লে স্টোরে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ছে
technology
গুগল প্লে স্টোরে ৫০টি ম্যালওয়্যারযুক্ত অ্যাপের মাধ্যমে ‘নোভয়েস’ নামক ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। এই অ্যাপগুলো ইতিমধ্যে ২৩ লাখের বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারীরা অজান্তেই তথ্য চুরির শিকার হচ্ছেন। ম্যালওয়্যারটি বিভিন্ন ক্লিনার, ইমেজ গ্যালারি এবং গেম অ্যাপের ছদ্মবেশে প্রবেশ করে। গুগল দাবি করেছে, ২০২১ সালের পর হালনাগাদ স্মার্টফোনগুলো নিরাপদ। তাই ব্যবহারকারীদের সর্বদা আপডেট সংস্করণ ব্যবহার করা উচিত।।