বিসিবির নির্বাচন ৭ জুন, হাইকোর্টের রিট খারিজ

sports
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মো. আসিফ হাসানের বেঞ্চ আজ এই আদেশ দেন। বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানিয়েছেন, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। রিট আবেদনকারীদের মধ্যে ছিলেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। নির্বাচনের ফলাফলও একই দিনে ঘোষণা হবে। চূড়ান্ত ভোটার তালিকা ১৯ মে প্রকাশ করা হয়েছে।