মধ্যপ্রাচ্যে চাকরি সংকটের আশঙ্কা, দরিদ্র হবে লাখ লাখ
international
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারেন এবং ৪০ লাখেরও বেশি মানুষ দরিদ্র হয়ে যেতে পারেন। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। সমীক্ষাটি ইউএনডিপির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।