মাদক মামলায় আটক হলেন তুর্কি অভিনেত্রী হান্দে এরসেল

international
তুরস্কের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হান্দে এরসেলকে মাদক মামলার তদন্তের জন্য আটক করেছে পুলিশ। ইস্তাম্বুলের প্রসিকিউটররা ১৬ জনের বিরুদ্ধে আটকাদেশ জারি করেছেন, যার মধ্যে হান্দে এরসেলও অন্তর্ভুক্ত। এই মামলার তদন্তে ক্রীড়া, বিনোদন ও ব্যবসা খাতের পরিচিত ব্যক্তিদের নাম উঠে এসেছে। পুলিশ তদন্তের অংশ হিসেবে এ অভিনেত্রীকে আটক করে। হান্দে এরসেলের আটকাদেশ দেশের মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।।