কেমব্রিজের গবেষকরা এআই-নির্মিত টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে

health
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ধরনের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। এই টিকা করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস থেকে সুরক্ষা দেবে। প্রথমে ৩৯ জনের ওপর পরীক্ষা করা হয়েছে, পরে ২০০ জনের ওপর দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে। অধ্যাপক জোনাথন হিনি বলেন, “আমাদের লক্ষ্য ভবিষ্যতের মহামারি প্রতিরোধ করা।” গবেষণাপত্রটি জার্নাল অব ইনফেকশনে প্রকাশিত হয়েছে।