গুগলের নতুন উদ্যোগ: যুক্তরাষ্ট্রে ৩ কোটি ২০ লাখ মশা ছাড়ার পরিকল্পনা

health
গুগল ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার কিছু এলাকায় ৩ কোটি ২০ লাখ বিশেষ মশা মুক্তির অনুমতি চেয়েছে। এই প্রকল্পের লক্ষ্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা। ইয়াহুর প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর ধরে এই উদ্যোগের কার্যকারিতা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। গুগল দাবি করেছে, মুক্ত করা মশাগুলো কোনো রোগ বহন করবে না এবং প্রাকৃতিক মশার প্রজনন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।