নতুন আতঙ্ক ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ ভাইরাস, WHO-র সতর্কতা

health
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গবেষকদের মতে, এই ভাইরাস গবাদি পশুর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশের সক্ষমতা অর্জন করছে। সম্প্রতি পশু খামারে কাজ করা কিছু মানুষের শরীরে ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, “এটি নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।” ভাইরাসটি উচ্চ তাপমাত্রাতেও টিকে থাকার ক্ষমতা রাখে, যা উদ্বেগের বিষয়।