ডিপথেরিয়া আতঙ্ক: শিশুস্বাস্থ্যে নতুন সংকটের সম্ভাবনা

health
সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও কামরাঙ্গীরচরে ডিপথেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আইইডিসিআর জানায়, চলতি বছরের ২২ জানুয়ারি সিলেট ও হবিগঞ্জে এবং ২৫ মার্চ কামরাঙ্গীরচরে রোগী পাওয়া যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন বলেন, “জরুরি ভিত্তিতে আক্রান্ত শিশুদের টিকা ও বুস্টার ডোজ নিশ্চিত করতে হবে।” ২০১৭ সালে কক্সবাজারে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবের পর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।