সকালের কাশি: ক্যানসারের পূর্বাভাস হতে পারে, সতর্ক চিকিৎসকরা
health
চিকিৎসকরা সতর্ক করেছেন যে, ঘুম থেকে উঠে হালকা কাশি বা গলা খাঁকারি বড় রোগের লক্ষণ হতে পারে। বিশেষ করে, যদি কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে এটি ক্যানসারের সম্ভাবনা নির্দেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর লক্ষাধিক মানুষ ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, সুষম খাদ্য ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।