নারায়ণগঞ্জ ও সীতাকুণ্ডে কলেরা প্রতিরোধে নতুন গবেষণা শুরু

health
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) কলেরার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণগঞ্জ ও সীতাকুণ্ডকে চিহ্নিত করে একটি পরীক্ষামূলক গবেষণা শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মহাখালীর সাসাকাওয়া সেমিনার কক্ষে এক সূচনা সভায় এ তথ্য জানানো হয়। কলেরা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এটি এখনও একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।