ওয়েস্ট নাইল ভাইরাসের নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে

health
সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, ওয়েস্ট নাইল ভাইরাস আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। ১৯৩৭ সালে উগান্ডার ওয়েস্ট নাইল জেলায় প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস মূলত পাখি ও কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়। উপসর্গ হিসেবে সাধারণ জ্বর, মাথাব্যথা এবং বমি দেখা দেয়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের ক্ষতির আশঙ্কা বেশি। বর্তমানে এর বিরুদ্ধে কোনও প্রতিষেধক নেই।