পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
health
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালায় ডাক্তার ও নার্সরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভ্যাকসিন প্রয়োগের পর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্তকরণ, তাৎক্ষণিক ব্যবস্থাপনা এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই উদ্যোগ স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে।।