পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের ঢল, অর্থনীতি চাঙ্গা

entertainment
২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর, চীনের শানসি প্রদেশের পিংইয়াওতে ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ২ হাজার ৭০০ বছরের পুরনো এই শহরে দেশি-বিদেশি পর্যটক ও চলচ্চিত্রপ্রেমীদের ভিড় বেড়েছে। উৎসবের কারণে স্থানীয় রেস্তোরাঁ ও সাংস্কৃতিক পণ্যের বিক্রি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ৩০০টিরও বেশি সাংস্কৃতিক প্রত্নতত্ত্ব এবং প্রায় ৪ হাজার ঐতিহ্যবাহী ভবন রয়েছে এই শহরে, যা ১৯৯৭ সালে ইউনেস্কোর স্বীকৃতি পায়।