বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‌্যাপার হাসান রহিম

entertainment
২০২৬ সালের ২৮ আগস্ট ঢাকায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবেন পাকিস্তানের র‌্যাপার হাসান রহিম। তিনি ইনস্টাগ্রামে জানান, তার বিশ্বব্যাপী সঙ্গীত সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন। 'দিল কে পারদে' শিরোনামে এই ট্যুরে ইতিমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপে কনসার্ট করেছেন। হাসান রহিমের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'পিছে হাট', 'তুররি জান্দি' এবং 'পেয়সা'।