ঢাকায় ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

entertainment
২০২৬ সালের ১ আগস্ট ঢাকার মগবাজারের জলপাই রেস্টুরেন্টে ‘নীল চোখ (দ্য ব্লু আইজ)’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। নির্মাতা মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আগামী ২৫ আগস্ট থেকে ছবির শুটিং শুরু হবে, জানান নির্মাতা সুপিন বর্মন। ছবিতে অভিনয় করবেন আদনান আজাদ, মারুফ আকীব, এবিএম সোহেল রশিদ ও বিধান রায়।