দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আসছে ‘দ্য কলকাতা ফাইলস’
entertainment
২০২৬ সালের ৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলা রাজনৈতিক ক্রাইম থ্রিলার 'দ্য কলকাতা ফাইলস'। ছবির কেন্দ্রে রয়েছেন ডাঃ আরোহী সেন, যিনি সরকারি স্বাস্থ্যব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত করেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার আদিত্য বর্মন ও সহকারী চয়ন ব্যানার্জি। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল দাস, ও ঋত্তিকের চরিত্রে গৌরব রায়চৌধুরী।