যুক্তরাষ্ট্রে ‘রইদ’ মুক্তি, ৩১ শহরে প্রবাসীদের জন্য প্রদর্শনী

entertainment
২০২৬ সালের ২৬ জুন থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে মুক্তি পেল বাংলা চলচ্চিত্র ‘রইদ’। পরিচালক মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি গত ঈদুল আজহায় দেশে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।