লন্ডনে প্রথমবার ‘টমি মিয়া’স আইকনিক ঢালিউড নাইট অনুষ্ঠিত হবে
entertainment
২০২৬ সালের ২৩ জুন, যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টমি মিয়া’স আইকনিক ঢালিউড নাইট অ্যাওয়ার্ড-২০২৬’। এই আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ‘ইউকে-বাংলাদেশ ট্রেড ফেস্টিভ্যাল’ও থাকবে। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে শীর্ষ তারকারা আসবেন। আয়োজকরা জানান, এই ইভেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি তুলে ধরা হবে।