জাপানে পরিবেশ সচেতনতায় ওয়াহিদ রেজার ‘আফটার আস’ পুরস্কৃত

entertainment
২০২৬ সালের ১৪ জুন, টোকিওভিত্তিক শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৬–এর ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি–কানাডীয় নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তাঁর অ্যানিমেশন চলচ্চিত্র ‘আফটার আস’ ২০২৫ সালে কানাডায় নির্মিত হয়। চলচ্চিত্রটি মানবসভ্যতা বিলুপ্তির পর একটি নেকড়ে ও উলভারিনের গল্প তুলে ধরে। ওয়াহিদ বলেন, “পুরস্কারটি আমার পাঁচ বছর বয়সী কন্যা সামারা ওয়াহিদকে উৎসর্গ করছি।”