অ্যাডিলেডে বিটলসের অভ্যর্থনা, ৩ লাখ ৫০ হাজার ভক্তের সমাগম
entertainment
১৯৬৪ সালের ১২ জুন ‘দ্য বিটলস’ প্রথমবার অস্ট্রেলিয়ায় আসলে অ্যাডিলেডে ৩ লাখ ৫০ হাজারের বেশি ভক্ত জড়ো হন। অ্যানজ্যাক হাইওয়ের দুই পাশে ১০ মাইলজুড়ে তৈরি হয় জনস্রোত। স্থানীয় রেডিও উপস্থাপক বব ফ্রান্সিস ৭০ হাজার স্বাক্ষর সংগ্রহ করে বিটলসের সফর নিশ্চিত করেন। ১২ ও ১৩ জুন মোট চারটি কনসার্টে ১২ হাজার টিকিট মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় বিক্রি হয়।