সুমী শারমীনের নতুন গান ‘রোদ্দুর কোলাহল’ সাড়া ফেলছে
entertainment
সংগীতশিল্পী সুমী শারমীন-এর নতুন মৌলিক গান ‘রোদ্দুর কোলাহল’ প্রকাশিত হয়েছে ‘মিউজিক আলফা’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা, সুর এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান সায়েক। সুমী জানান, “গানটি মাত্র তিন দিনে ১০ হাজার ভিউ অতিক্রম করেছে।” ফোয়াদ নাসের বাবুও গানটির প্রশংসা করেছেন। সুমী শারমীন ২০২৩ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।