দশক পর ‘আইস এজ’ ফিরছে নতুন অভিযানে, উচ্ছ্বাস ভক্তদের মধ্যে
entertainment
জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’ ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে নতুন কিস্তি ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’। নির্মাতারা জানিয়েছেন, এবার গল্পটি বরফের বাইরে প্রাগৈতিহাসিক জগতে গড়াবে। ম্যানি, সিড ও ডিয়েগো আগ্নেয়গিরির বিপর্যয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। রে রোমানো, জন লেগুইজামো ও কুইন লাতিফা পুরনো চরিত্রে কণ্ঠ দেবেন। ভক্তদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।