শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হবে এ মাসেই

entertainment
শাকিব খান বৃহস্পতিবার ‘রকস্টার’-এর প্রদর্শনী শেষে জানান, ‘সোলজার’ সিনেমার বাকি শুটিং দেশের বাইরে হবে। নির্মাতা সাকিব ফাহাদ বলেন, “আশা করি এ মাসেই শুরু হবে ‘সোলজার’-এর শুটিং।” গত বছরের অক্টোবরে শুরু হওয়া সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, তারিক আনাম খান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। চলতি বছরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।