মধুমিতা সরকারের আইনি বিয়ে, প্রেমিক দেবমাল্যকে পেলেন স্বীকৃতি

entertainment
ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তী পাঁচ মাস আগে ঘরোয়া বিয়ের পর এবার আইনি বিয়ে সম্পন্ন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের পর সম্প্রতি সামাজিক মাধ্যমে মধুমিতা ছবি শেয়ার করে জানান, "আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।" সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে।