প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ৮১ বছর বয়সী জেমস হ্যান্ডি

entertainment
হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে খুন হয়েছেন। ৮১ বছর বয়সী হ্যান্ডিকে তার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের হাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায়, বুধবার টারজানার বাড়ির বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। গ্লেডহিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জামিন নির্ধারণ করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার। অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া।