মেরিলিন মনরোর শততম জন্মদিনে নিলামে ১৮৫টি স্মারক সামগ্রী

entertainment
হলিউডের কিংবদন্তি মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে শুরু হয়েছে বিশেষ নিলাম। নিলামে ১৮৫টি সামগ্রী, যার মধ্যে ১৯৫০-এর দশকের সোনালি হাতব্যাগের মূল্য ১ লাখ ডলার ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এর সর্বোচ্চ দর ৭০ হাজার ডলার। এছাড়া, মনরোর ব্যবহৃত অন্তর্বাসের জন্য ৭ হাজার ডলার দর উঠেছে। ভক্তরা তার স্মরণে আয়োজন করা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।