বিয়ের ছয় মাস পর অভিনয় ছাড়লেন সায়মা, মিডিয়া থেকে বিদায়
entertainment
কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা বিয়ের মাত্র ছয় মাসের মাথায় অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “এখন থেকে আর মিডিয়ার কোনো কাজ করব না।” সায়মা গত বছরের ফেব্রুয়ারিতে নাটক ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে প্রবেশ করেন এবং ‘হরবোলা’, ‘সাথী’সহ একাধিক নাটকে কাজ করেছেন। তার স্বামী রাসেল খান লন্ডনে বসবাস করেন।