ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির

entertainment
২০১৬ সালে অভিনয় শুরু করা হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। ফোর্বসের তালিকায় স্থান পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তার ধারাবাহিক সফল নাটক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাব। তিনি নেটফ্লিক্সের সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’-তেও অংশগ্রহণ করছেন। হানিয়া তার সাফল্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।