সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 'সাঁকোটা দুলছে' সিনেমার বিশ্ব প্রিমিয়ার
entertainment
পরিচালক ইশতিয়াক আহমেদের 'দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)' ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসব ১২ জুন শুরু হবে এবং ২১ জুন পর্যন্ত চলবে। ১৫ জুন সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হবে। প্রযোজক মনোজ প্রামাণিক বলেন, "এটি আমাদের বহু বছরের পরিশ্রমের স্বীকৃতি।" সিনেমাটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর গল্প তুলে ধরেছে।