ঈদে বাংলাভিশনে শামীম জামানের ‘ডাবল ট্রাবল’ নাটকের উন্মোচন
entertainment
ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয় শামীম জামান অভিনীত নাটক ‘ডাবল ট্রাবল’। নাটকটি রচনা করেছেন অনামিকা ম-ল এবং পরিচালনা করেছেন শামীম জামান নিজেই। এতে নিলয় আলমগীর, তাসনোভা তিশা ও শেলি আহসানসহ অন্যান্যরা অভিনয় করেছেন। নাটকের কাহিনীতে জমজ ভাই-বোনদের মধ্যে প্রেমের জটিলতা তুলে ধরা হয়েছে। শামীম জামান বলেন, “এমন ব্যতিক্রমী গল্পে কাজ করতে পেরে আমি আনন্দিত।”