রাজবাড়িতে ‘মালিক’ সিনেমার টিকিট বিক্রি মাত্র দুটি!
entertainment
কোরবানি ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভর ‘মালিক’ সিনেমার দর্শক সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। রাজবাড়ির সাধনা সিনেমা হলে মঙ্গলবার মাত্র দুটি টিকিট বিক্রি হয়েছে, জানিয়েছেন হলের কর্ণধার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “ঈদের দিন ১২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু এখন দর্শকের অভাবে দুপর ও নাইট শো বন্ধ।” নির্মাতা সাইফ চন্দনের ছবিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।