ঢাকায় জন্ম নেওয়া সুমন কল্যাণপুরের মৃত্যু, বলিউডে শোকের ছায়া

entertainment
বরেণ্য গায়িকা সুমন কল্যাণপুর রোববার মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বন্ধু মঙ্গলা খাদিকর জানান, রাত আটটার দিকে শান্তিপূর্ণভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন সুমন। ১৯৫২ সালে প্রথম গান গাওয়ার পর তিনি বলিউডে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন, যার মধ্যে ‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ অন্যতম।