হিজাব পরায় অঙ্কিতা লোখাণ্ডের বিরুদ্ধে উগ্রবাদীদের তোপ

entertainment
ভারতের অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে সম্প্রতি আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সাথে হিজাব পরে ছবি পোস্ট করেন। এই ঘটনায় কট্টরবাদী হিন্দু ফলোয়াররা ক্ষুব্ধ হয়ে উগ্র মন্তব্য করতে শুরু করেন। তারা প্রশ্ন তোলেন, "হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?" অনেকেই তাকে আনফলো করার ডাক দেন। তবে কিছু মানুষ তার পোশাককে ধর্মীয় সহনশীলতার বার্তা হিসেবে দেখছেন। অঙ্কিতা ও ভিকি এখনও এ বিষয়ে মন্তব্য করেননি।