ঈদুল আযহায় চ্যানেল আইয়ে ‘টগর’ সিনেমার বিশেষ প্রিমিয়ার
entertainment
চ্যানেল আইয়ের পর্দায় রবিবার, ১০টা ১৫ মিনিটে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। গত বছর ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি আলোক হাসান পরিচালিত। এতে আদর-পূজার পাশাপাশি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকী অভিনয় করেছেন। সিনেমাটিতে প্রেম, সংগ্রাম ও প্রতিশোধের থিম ফুটে উঠেছে।