সালমান খানের কৃষ্ণসার হত্যা মামলার বায়োপিক ‘কালা হিরন’ আসছে

entertainment
সালমান খানের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘কালা হিরন’। এই ক্রাইম-থ্রিলার ও কোর্টরুম ড্রামা ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার ঘটনা তুলে ধরবে। সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছেন। আদালত তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল। ছবির প্রথম পোস্টার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তবে সালমান এ বিষয়ে কিছু বলেননি।