ঈদে মায়ের শাড়ি থেকে পাঞ্জাবি বানালেন আরিফিন শুভ

entertainment
ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভ এবারের ঈদে তার প্রয়াত মা খাইরুন নেছার শাড়ি থেকে তৈরি পাঞ্জাবি পরে হাজির হয়েছেন। তিনি বলেন, “আমি মার জন্য পাগল। ঈদের সময় উনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি।” শুভ ‘মালিক’ সিনেমার প্রচারে বিদ্যা সিনহা মিমের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের স্মৃতি শেয়ার করে আবেগ প্রকাশ করেছেন।