ঈদে চ্যানেল আইয়ে ‘সাবা’র বিশ্ব টিভি প্রিমিয়ার

entertainment
মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমাটি ঈদের তৃতীয় দিন, ৩০ জুন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হবে। সিনেমাটি ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় এবং রেড সি, গথেনবার্গসহ আরও উৎসবে প্রদর্শিত হয়েছে। নির্মাতা মাকসুদ হোসেন জানান, “ত্রিলোরা খান ও তার মায়ের অভিজ্ঞতা থেকেই এই গল্পের জন্ম।” সিনেমায় রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারও অভিনয় করেছেন।