টলিউডে আবেগঘন পরিবেশে অনীক দত্তকে শেষ বিদায়

entertainment
প্রয়াত পরিচালক অনীক দত্তের শেষযাত্রায় টলিউডের শিল্পীরা আবেগে ভাসলেন। শুক্রবার সকালে কলকাতার নন্দন থেকে এনটিওয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। গৌতম ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়সহ অনেকেই উপস্থিত ছিলেন। রূপা বলেন, “আমার খুব রাগ হচ্ছে। একটু সময় দিল না আমাদের।” কেওড়াতলা শ্মশানে তাঁকে শেষ বিদায় জানান প্রবীণ বাম নেতা বিমান বসু।