মাধুরী দীক্ষিতের নতুন ছবি ‘মা বেহেন’ নিয়ে উচ্ছ্বাস

entertainment
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ‘মা বেহেন’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রবি কিষান ও পরিচালক সুরেশ ত্রিবেণী। মাধুরী বলেন, “এটি অকার্যকর পরিবারের গল্প, যেখানে সিঙ্গেল মায়েদের ভিন্ন চোখে দেখা হয়।” অনুষ্ঠানে রবি কিষান মাধুরীর প্রশংসা করে বলেন, “গোটা পৃথিবীই মাধুরী ম্যাডামের ভক্ত।” ছবিটি কমেডি, থ্রিল ও সাসপেন্সে ভরপুর।